Letra
Ver letra con acordes
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
কতটা এই আমায় আশাহত করে
তুমি সুখ খুজে পাও আনমনে...নীরবে
কত অশ্রু বিনিময়ে
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায়
কত আত্মত্যাগের বিনিময়ে
তোমার অতৃপ্ততার অবসান হয়ে যায়
জানিনা কি অভিরুচির বশে
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে,
যন্ত্রণা কেন সঙ্গী হয়ে রয়
এই আমায় ঘিরে অশুভ প্রহর হয়ে
সঙ্গিনী তুমি কি তবুও সুখী আনমনে... নিরবে