Letra
Ver letra con acordes
এক রত্তি বেঁচে থাকার গল্প
আর সত্যি বন্ধুত্বের সংকল্প
সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে
কল্পনায়
আরও আলো আরও আকাশ
আসুক খুলে দাও জানালা
আরও ভালো ভাবে বাঁচবো বলে
গাইছি তোমার গান
আমায় প্রশ্ন করছে সময়
আমি উত্তর দিচ্ছি বুঝে
আমায় দুঃখ দিতে পারো
আমি কাঁদব দু চোখ বুজে
আর একটা ভোর আসবে
আর হাসবে আমার গান
আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন
আমি একাই করছি যত্ন
শুধু রাতের অন্ধকারে
আমার স্বপ্নটাই বদলে যায়
নিভু আলোয় চেনা শহরটা
ভরে গ্যাছে কেনা আদরে
কিছু ঝলসে যাওয়া মুহূর্ত গুলো
বিদ্ধ্বংশী বিদ্বেষের আগুনে
আমার বুকে জ্বলছে আগুন
আমার মুখে রয়েছে হাসি
আমি আবার চলেছি একই পথে
একই পথের বাঁক
আর একটা ভোর আসবে
আর হাসবে আমার গান
আর একটা ভোর আসবে
আর হাসবে আমার গান।।